‘সুলতানগঞ্জ নৌ বন্দর চালু করতে উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত প্রয়োজন’

রাজশাহী ব্যুরো
শুক্রবার রাজশাহীর সুলতানগঞ্জ নৌ বন্দর পরিদর্শন করেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ছবি: রাজনীতি ডটকম

রাজশাহীর সুলতানগঞ্জ নৌ বন্দর চালু করতে অবকাঠামো, রাস্তাঘাটসহ নানা বিষয় রয়েছে, যেগুলোর দ্রুত সমাধান জরুরি বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এ বিষয়ে বিআইডব্লিউটিএ, এনবিআরসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

শুক্রবার (১ আগস্ট) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ নদীবন্দর এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের সময় উপদেষ্টা এসব কথা বলেন।

নদীবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘পদ্মায় আমরা নাব্য রাখতে পারব। যদি এখানে (সুলতানগঞ্জে) বন্দর হয়, তাহলে সেটি বজায় রাখতে হবে। ভারতীয় ব্যবসায়ীদেরও এখানে আগ্রহ আছে। আশা করি, তারাও তাদের সরকারকে পদ্মার নাব্য রক্ষায় ভূমিকা রাখার জন্য বলবে।’

উপদেষ্টা আরও বলেন, নদীবন্দর চালুর ক্ষেত্রে সরকারের বিভিন্ন সংস্থা একযোগে কাজ করবে। অবকাঠামোগত উন্নয়ন ও রাস্তাঘাটের কাজ দ্রুত শেষ হলে বন্দরের কার্যক্রম শিগগিরই শুরু হবে।

নাব্য রক্ষার ক্ষেত্রে ভারতীয় সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে এম সাখাওয়াত বলেন, ‘নাব্য বিষয়টি নিয়ে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা করব। তবে নদীর অন্য প্রান্ত যদি ভারতের হয়, তাহলে আমাদের একার পক্ষে ড্রেজিং করা সম্ভব না। সে ক্ষেত্রে তাদের সহযোগিতা চাইতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডোর আরিফ আহমেদ মোস্তফা, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল ওয়াহেদ।

পরিদর্শনের শুরুতে উপদেষ্টা সুলতানগঞ্জ নদীবন্দর ও কোর্ট অব কল সরেজমিন ঘুরে দেখেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

৬ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৭ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৭ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে
Advertisement