রাজশাহী ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে রাজধানীর পল্টনে ২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত ঘটনাকে ‘পল্টন হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় রাজশাহী নগরীর গণকপাড়া মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ হয়।
সমাবেশ শেষে ২৮ অক্টোবরের ঘটনার ওপর নির্মিত তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। ওইদিন রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় রাজনৈতিক সহিংসতায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মী নিহত হন। তারা বলেন, এই নৃশংস ঘটনার বিচার একদিন বাংলার মাটিতেই হবে।
বক্তারা আরও বলেন, ওইদিনের সহিংসতা দেশ-বিদেশের বিবেকবান মানুষকে নাড়া দিয়েছিল। রাজনৈতিক মতবিরোধের নামে প্রকাশ্য দিবালোকে এভাবে প্রাণহানির ঘটনা দেশের ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমীর ড. মাওলানা কেরামত আলী। সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল।
এ সময় আরও বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মুহাম্মদ সেলিম, নায়েবে আমীর ও রাজশাহী সদর–২ আসনের মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, রাজশাহী–৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ, তারবিয়াত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান এবং সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু প্রমুখ।

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
২ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
২ দিন আগে
যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
৩ দিন আগে