রাজশাহীতে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী-সতিন গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজশাহী মহানগরে গৃহবধূ হেলেনা খাতুনকে (৩৫) পুড়িয়ে হত্যার অভিযোগে তার স্বামী আলমগীর হোসেন রয়েল (৪২) ও সতিন মোসা. সেলিনাকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রাজশাহীর র‌্যাব-৫ ও কিশোরগঞ্জের র‌্যাব-১৪ এর যৌথদল এ অভিযান চালায়।

আটক আলমগীর হোসেন রয়েল রাজশাহী নগরের সবজিপাড়া মহল্লার মৃত নুরুল ইসলামের ছেলে। কিশোরগঞ্জ সদর উপজেলার প্যাড়াভাঙ্গা এলাকা থেকে প্রথম স্ত্রীসহ তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার দুপুরে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি নগরের ভদ্রা এলাকার ভাড়া বাড়ি থেকে গৃহবধূ হেলেনার পোড়া লাশ উদ্ধার করে পুলিশ। দ্বিতীয় স্ত্রী হেলেনাকে নিয়ে ওই বাসায় উঠেছিলেন রয়েল। ঘটনার দিন থেকে রয়েল ও তার প্রথম স্ত্রী সেলিনা আত্মগোপনে ছিলেন। তাদের বিরুদ্ধে হত্যা মামলা করেন হেলেনার মা।

র‌্যাব জানায়, দুইবছর আগে হেলেনাকে দ্বিতীয় বিয়ে করেন রয়েল। সংসারে সতীন থাকায় বিয়ের পর থেকেই তাদের সংসারে পারিবারিক কলহ ছিল। হেলেনাকে তারা পুড়িয়ে হত্যা করেন বলে অভিযোগ আছে। এ অভিযোগে থানায় মামলা হলে র‌্যাব ছায়াতদন্ত করছিল।

র‌্যাব আরও জানায়, হত্যাকান্ডের পর থেকেই তদন্তে সন্ধিগ্ধ আসামি রয়েল ও তার প্রথম স্ত্রী সেলিনা নিজেদেরকে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনের চেষ্টা করেছিলেন। তাদের রাজশাহী নগরের চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাদের আদালতে তুলবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে