রাজশাহীতে এক বছরে ৪৪৮ নারী-শিশু নির্যাতনের শিকার

রাজশাহী ব্যুরো

২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত রাজশাহীতে মোট ৪৪৮ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে শিশু নির্যাতনের শিকার হয়েছে ১৪৯ জন। আজ সোমবার আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অগ্নি প্রকল্পের পক্ষ থেকে তুলে ধরা প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

রাজশাহী নগরের একটি রেস্তোরাঁয় এই প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে বলা হয়, এক বছরে রাজশাহীতে মোট ২৯৯ জন নারী পারিবারিক নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ১৫৭ জন স্বামী কর্তৃক ও ৮৪ জন স্বামীর পরিবার কর্তৃক নির্যাতনের শিকার হয়েছে। স্বামী কর্তৃক হত্যার শিকার হয়েছে ১৪ জন নারী। নির্যাতনের কারণে ১০ জন আত্মহত্যা এবং স্বামীর পরিবার কর্তৃক হত্যার শিকার হয়েছে ৪জন নারী।

প্রতিবেদনে আরো বলা হয়, এক বছরে রাজশাহীতে অগ্নি প্রকল্পের মাধ্যমে ৬৬টি মামলা করা হয়েছে। যেসব মামলায় ২৫৫ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন বলে উল্লেখ আছে। এরমধ্যে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১৫৭ জন। আর স্বামীর বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন ৫৩ জন। গত জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এসব নির্যাতনের ঘটনা ঘটে।

এতে আরও বলা হয়, এই সময়ের মধ্যে ২৮ জন নারী ধর্ষণের শিকার হন। পাঁচজনকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের কারণে আত্মহত্যা করেছেন সাতজন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে সাতজনকে। যৌন হয়রানির শিকার হয়েছেন ৫৪ জন। যৌন হয়রানির প্রতিবাদ করায় লাঞ্ছিত হয়েছেন ৩২ জন। একবছরে জেলায় পারিবারিক বিরোধে স্বামীর হাতে ১৪ নারী খুন হয়েছেন। স্বামীর পরিবারের সদস্যদের হাতে খুন হয়েছেন চারজন। এছাড়া প্রেম প্রত্যাখান করায় একজন এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন।

এছাড়া এক বছরে জেলায় ২২ শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং অগ্নি প্রকল্পের ১৮০ জন স্বেচ্ছাসেবী মাঠপর্যায় থেকে এই তথ্য সংগ্রহ করেছেন বলে প্রতিবেদন উপস্থাপন সভায় জানানো হয়েছে।

প্রতিবেদন উপস্থাপন করেন আইন ও সালিশ কেন্দ্রের অগ্নি প্রকল্পের জেলা ব্যবস্থাপক হাসিবুল হাসান পল্লব। তিনি জানান, নির্যাতনের শিকার নারীদের তারা আইনগত সহায়তা দিয়ে থাকেন বিনামূল্যে। এক বছরে অগ্নি প্রকল্পের মাধ্যমে ৬৬টি মামলা করা হয়েছে। পারিবারিক, যৌতুক ও শিশু উদ্ধারের এসব মামলার মধ্যে ২১টি নিষ্পত্তি হয়েছে। বাকিগুলো চলমান। নিষ্পত্তি হওয়া মামলাগুলোর মধ্যে ১৮টি মামলায় ভিকটিমের পক্ষে রায় এসেছে।

প্রতিবেদন উপস্থাপন সভায় আইন ও সালিশ কেন্দ্রের অগ্নি প্রকল্পের ডাটা ম্যানেজমেন্ট কনসালটেন্ট সাব্বির ইসলাম, বেসরকারী সংস্থা পরিবর্তন-এর পরিচালক রাশেদ রিপন, আইনজীবী মোমিনুল ইসলাম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় আইন ও সালিশ কেন্দ্র অগ্নি প্রকল্পটি বাস্তবায়ন করছে। তাদের সঙ্গে সহযোগী সংস্থা হিসেবে রয়েছে ব্র্যাক।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে