রাজশাহী ব্যুরো

চলন্ত অবস্থায় খুলে যাওয়া দুইটি বগি রেখেই খুলনা চলে গেছে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটি রাজশাহী-খুলনা রুটে চলাচল করে।
মঙ্গলবার সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেল স্টেশন থেকে ছেড়ে হরিয়ান স্টেশন এলাকায় মূল ট্রেন থেকে দুইটি বগি খুলে যায়। পরে গড়তে গড়তে চলে যায় বেলপুকুর পর্যন্ত। তবে ওই বগিগুলোতে (এমটি বগি) কোনো যাত্রী ছিলেন না।
রেলওয়ে সূত্রে জানা গেছে, দুটি বগি ফেলে সাগরদাঁড়ি চলে যাওয়ার পরে সকাল সাড়ে ৬টার দিকে তিতুমীর এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে। এতে রেললাইন বন্ধ হয়ে গেলে হরিয়ান স্টেশনে গিয়ে দাঁড়ায় তিতুমীর ট্রেনটি। পরে এই ট্রেনের ইঞ্জিন গিয়ে সাগরদাঁড়ি এক্সপ্রেসের বগি দুটি হরিয়ান স্টেশনে নিয়ে এসে লাইন পরিষ্কার করে। ততক্ষণ হরিয়ান স্টেশনে তিতুমীর এক্সপ্রেসের যাত্রীবাহী বগিগুলো দাঁড়িয়ে ছিল। পরে সকাল ৮টায় তিতুমীর এক্সপ্রেস হরিয়ান স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশে যাত্রা করে। ফলে তৃতীয় এক্সপ্রেস ট্রেনের সিডিউল বিপর্যয় হয় ও যাত্রীরা ভোগান্তী পোহায়।
তিতুমীর এক্সপ্রেসের যাত্রী আরমান আলী বলেন, এক ঘণ্টার বেশি সময় তিতুমীর এক্সপ্রেস ট্রেন হরিয়ানা স্টেশনে থেমে ছিল। রাজশাহী স্টেশন থেকে সকালে প্রায় ১৫ মিনিট বিলম্বে ছেড়েছে। আস্তে আস্তে আসছিল। হরিয়ান স্টেশনে আসার পর একদম থেমে যায়। পরে ইঞ্জিন পরিবর্তন করা হয়।
এ বিষয়ে হরিয়ান স্টেশন মাস্টার মনিরুল ইসলাম বলেন, বগিগুলো এমটি ছিল। তাতে কোনো যাত্রী ছিল না। তবে সাগরদাঁড়ি ট্রেনটি খুলনায় চলে গেছে। তিতুমীরের সময় খানিকটা বিলম্ব হয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
১ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
২ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
২ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে