বাগমারায় আসামি ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় ‘মূলহোতা’ গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

রাজশাহীর বাগমারায় পুলিশের উপস্থিতিতে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনার মূল অভিযুক্ত গোলাম প্রামানিককে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার গোলাম প্রামানিক নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামের মৃত আবদুর রহমান প্রামানিকের ছেলে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের দাবি, চলতি বছরের ৪ এপ্রিল বাগমারার রনশিবাড়ি গ্রামে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় একজনকে ছুরিকাঘাতে হত্যা করে আসামি আমিনুল ইসলাম। এরপর স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে প্রায় হাজারখানেক লোক পুলিশের ওপর হামলা চালিয়ে আমিনুলকে ছিনিয়ে নেয় এবং প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে।

পুলিশের ভাষ্যমতে, ওই ঘটনায় বাগমারা থানার সাতজন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা করে। মামলার মূল পরিকল্পনাকারী হিসেবে গোলাম প্রামানিকের নাম উঠে আসে।

র‌্যাব জানায়, ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন এবং বিভিন্ন এলাকায় অবস্থান বদল করে আত্মগোপনে ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

১ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে