রাকসু নির্বাচনে আদিবাসী ছাত্র সংগঠনের ৪ দফা প্রস্তাবনা

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে জাতিসত্তা বিষয়ক পদ যুক্তসহ চার দফা প্রস্তাবনা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্র সংগঠনগুলো। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে তারা এসব প্রস্তাবনা তুলে ধরেন।

প্রস্তাবনাগুলো হলো- পাহাড় ও সমতলের সংখ্যালঘু জাতিসত্তা বিষয়ক সম্পাদক পদবী যুক্ত করা, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক পদবী যুক্ত করা, যে সকল শিক্ষার্থীদের বিরুদ্ধে সন্ত্রাসী ও নারীর ওপর নিপীড়ন কার্যকলাপের প্রমাণ আছে তাদেরকে রাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া এবং ছাত্র সংসদের সভাপতি হিসেবে উপাচার্যের ক্ষমতা ভারসাম্য করা।

সংবাদ সম্মেলনে তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহু ভাষা, ধর্ম ও সংস্কৃতির বৈচিত্র্য পরিলক্ষিত হয়। এখানে পাহাড় ও সমতলের অনেকগুলো জাতিগোষ্ঠীর ৫ শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। বাঙালি ভিন্ন জাতিসত্তার শিক্ষার্থীদের অধিকার, ভাষা ও সংস্কৃতির বিকাশ এবং গবেষণায় রাকসু হতে পারে শিক্ষার্থীদের অন্যতম প্লাটফর্ম। যা একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থার পিছিয়ে পড়া অঞ্চল বা জাতিগোষ্ঠী থেকে সংসদীয় ব্যবস্থায় প্রতিনিধিত্বের সুযোগ প্রদান করার মাধ্যমে সকলের সমান অবস্থান ও মর্যাদা নিশ্চিত করবে।

এসময় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), আদিবাসী স্টুডেন্টস্ এসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি (আসারু), বাংলাদেশ কোচ-রাজবংশী-বর্মন ছাত্র সংগঠন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার-এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

১ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে