চাঁপাইনবাবগঞ্জে আ. লীগ নেতার মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
মরদেহের প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) সদর উপজেলার হাঁকরইল মাঠের পেয়ারা বাগানের পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

নিহত ওই ব্যক্তির নাম কামরুল ইসলাম (৪২)। তিনি নাচোল ইউনিয়ন পরিষদের সূর্যপুর গ্রামের প্রয়াত হোসেন আলীর ছেলে। কামরুল সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে আজ শুক্রবার সকালে সদর উপজেলার হাঁকরইল মাঠের পেয়ারা বাগানের পাশে থেকে কামরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

তিস্তায় বিপৎসীমা ছুঁই ছুঁই পানি, খুলে দেওয়া হয়েছে ব্যারাজের সব জলকপাট

উজানের ঢল আর টানা বর্ষণে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার একদম কাছাকাছি পৌঁছে যাওয়ায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের সবকটি (৪৪টি) জলকপাট (গেট) খুলে দেওয়া হয়েছে।

১ দিন আগে

৪.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা

সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।

২ দিন আগে

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে