রাজশাহী ব্যুরো

রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগ্রাম এলাকার বিএনপিকর্মী মকবুল হোসেন (৩৫) হত্যা মামলার পাঁচ আসামিকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে র্যাব-৫ রাজশাহীর একটি দল। আজ রোববার ভোররাতে কক্সবাজারের সুগন্ধা লাইটহাউজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার পাঁচজন হলেন- দুর্গাপুর উপজেলার তরিপতপুর গ্রামের মো. আলামিন (৩৫), শহিদুল ইসলাম (২৫), মো. শাহাবুর (৩০), মো. রিপন (২৫) ও মেহেদী হাসান ওরফে বাটুল (২২)।
রোববার দুপুরে র্যাব-৫ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ এপ্রিল আমগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ হারান মকবুল হোসেন। সেদিন পরকীয়া সম্পর্কের জেরে বিয়ের দাবিতে ওই এলাকার এক বাড়িতে গিয়ে অনশন শুরু করেছিলেন এক নারী। তখন ওই নারীর পক্ষে-বিপক্ষে সংঘর্ষে জড়ায় বিএনপির দুই গ্রুপ।
র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক বলেন, মকবুলের মৃত্যুর পর দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন তার স্ত্রী। মামলার পর র্যাব ছায়াতদন্ত শুরু করে। আসামিদের গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা নজরদারিও চলছিল। অবশেষে পাঁচ আসামিকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের রাজশাহী এনে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারেও র্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
১ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
১ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে