রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে সা‌ব্বির আহ‌ম্মেদ (২২) না‌মে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর চন্দ্রীমা থানার ছোট বনগ্রামের খোরশেদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে মিজানুর রহমান নামে অপর এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত সাব্বির আহ‌ম্মেদ ছোট বনগ্রামের খোরশেদের মোড় এলাকার হায়দার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত সাব্বির আহ‌ম্মেদ ও আটক মিজানুর রহমানের মধ্যে টাকা লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জেরে তাদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে ছুরিকাঘাতে আহত হন সাব্বির। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। পরে এই ঘটনায় জড়িতের অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে মিজানুর রহমানকে আটক করে।

এ বিষয়ে চন্দ্রিমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সিদ্দিকুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে সাব্বিরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে মিজানুর নামের একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ রামেক হাসপাতালের মর্গে রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইঞ্জিন বিকল-বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আর চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে চারটি। দুটি ট্রেন দুই লাইনে দুর্ঘটনার কবলে পড়লে আপ ও ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

২ দিন আগে

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

২ দিন আগে

খাগড়াছড়িতে পৃথক ২ ঘটনায় ইউপিডিএফের ২ সদস্য নিহত

নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।

২ দিন আগে

ভারত থেকে অবৈধ প্রবেশ, দিনাজপুর সীমান্তে আটক ৪

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

২ দিন আগে