রাজশাহী ব্যুরো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগরী শাখার ২০২৫ সালের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহা. শামীম উদ্দীন ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ইমরান নাজির। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর একটি মিলনায়তনে ছাত্রশিবির রাজশাহী মহানগরী শাখার সদস্যদের ভোটে নতুন সভাপতি নির্বাচন ও সাধারণ সম্পাদক মনোনয়ন সম্পন্ন হয়। এ সময় দলটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
এর আগে, ২০২৫ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মোহা. শামীম উদ্দীনকে সভাপতি হিসেবে নাম ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান। পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মোহা. শামীম উদ্দিন শাখা সেক্রেটারি হিসেবে ইমরান নাজিরকে মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী, সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাহবুবুল আহসান বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী, রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মর্তুজা, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আবদুল্লাহ, তথ্য-প্রযুক্তি সম্পাদক ইফতেখার মুয়াজ, কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক সিদ্দিক আহমেদ, মহানগর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, শিল্প ও বাণিজ্য সেক্রেটারি সারওয়ার জাহান প্রিন্স, যুব সেক্রেটারি সালাহউদ্দিন আহমেদ, ছাত্রশিবিরের সাবেক দাওয়াহ কার্যক্রম সম্পাদক হাফেজ নুরুজ্জামান নাবিল, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি হাফেজ খাইরুল ইসলাম, মহানগর ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি সিফাত উল আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি আব্দুল মোহাইমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
২ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
২ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
২ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে