প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ পৃথিবীর সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য রোল মডেল। পৃথিবীতে আর কোথাও হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীস্টান, চাকমা, মারমা ও সাওতাল এক সাথে এমন সুন্দর ভাবে মিলে মিশে বসবাস করে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেন যেকোন মূল্যে এই সাম্প্রদায়িক সম্প্রীতি টিকিয়ে রাখতে হবে। সকল ধর্মের মানুষই এই দেশের নাগরিক। তাদের অধিকারও সমান। তাই বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে পৃথিবীর সামনে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হিসেবে উপস্থাপন করছে।
শনিবার বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং লালপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।
ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, দেশের সকল মুসলিমদের মসজিদ মুখী ও নামাজী হিসেবে গড়ে তুলতে পারলে দেশের অপরাধ প্রবনতা কমে যাবে। নামাজ মানুষকে অপরাধ থেকে দূরে রাখে। হিংসুক বা ছোট মনের মানুষ কখনো বড় কিছু করতে পারে না। নামাজ মানুষকে হিংসা থেকেও দূরে রাখে।
তিনি বলেন, দেশের পিছিয়ে পড়া চাকমা, মারমা ও সাওতালসহ ক্ষৃদ্র-নৃগোষ্ঠীর মানুষকে এগিয়ে নিতে আর্থিক ভাবে সরকার সহযোগীতা করছে। কোনো ধর্মের মানুষের কাজে-কর্মে বাঁধা, বাড়ি ঘরে বা ধর্মীয় উপাসনালয়ে হামলার কখনো কোনো ঘটনা ঘটলে সরকার বরদাশত করবে না, কঠোর ভাবে তা দমন করবে।
এ সময় উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, নবাগত পুলিশ সুপার আমজাদ হোসেন, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিসহ ধর্মপ্রাণ মুসল্লিরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইসলামী গবেষণা ও ধর্মীয় কার্যক্রমের প্রসার ঘটাতে ২০২৩-২০২৫ সালে ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই তিনতলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়। দেশের ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে। এসব মডেল মসজিদে একসঙ্গে ৯৫০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। যার মধ্যে ১২০ জন নারীর জন্য পৃথক নামাজের ব্যবস্থা রয়েছে।

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
২ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
২ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
২ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে