বাঘায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, নিহত ২

রাজশাহী ব্যুরো

রাজশাহীর বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছোড়া গুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। আহতদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নিহার চন্দ্র মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, আমান মন্ডল (৩৬) ও নাজমুল মন্ডল (২৬)। আহতরা হলেন মুনতাজ মন্ডল (৩২) ও রাবিক হোসেন (১৮)। এরা সবাই রাজশাহীর বাঘা উপজেলার চরাঞ্চলের নীচ খানপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টায় চরের জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে।,এক পর্যায়ে অপর পক্ষের ছোড়া গুলিতে আহত হন আমান মন্ডল, মুনতাজ মন্ডল, নাজমুল মন্ডল ও রাবিক হোসেন। খবর পেয়ে লোকজন ঘটনাস্থলে পৌঁছালে প্রতিপক্ষরা সরে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে আমান মন্ডল মারা যান।

ডা. নিহার চন্দ্র মন্ডল জানান, মুনতাজের শরীরে বিভিন স্থানে অন্তত শতাধিক, রাকিবের শরীরে প্রায় ৮০, নাজমুলের শরীরে প্রায় ৩৫ আর আমানের মাথায়সহ শরীরের ৫ জায়গায় গুলির চিহ্ন পাওয়া গেছে। গুলির ক্ষতস্থান দেখে পুলিশের ধারণা, পিস্তল ও রাবার বুলেটের ছোড়া গুলি হতে পারে।

পুলিশ ও নিহত-আহত পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, চলাঞ্চলে জমির দখলের আধিপত্য বিস্তার করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কথিত ‘কাকন বাহিনী’র লোকজন এ ঘটনা ঘটিয়েছে।

অপর পক্ষের উপজেলার চরাঞ্চলের নীচ খানপুর গ্রামের বেলাল হোসেন জানান, তারা লোকজন নিয়ে চর এলাকায় খড় কাটছিলেন। এসময় কাকন বাহিনীর লোকজন প্রভাব বিস্তার করে খড়কাটা জমির দখল নিতে আগ্নেয়াস্ত্র নিয়ে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। এতে চারজন গুলিবিদ্ধ হয়। এর মধ্যে দুজন মারা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর একজন ও রাজশাহী নেওয়ার পথে আরেকজন মারা যায়। তবে তাৎক্ষণিক কাকন বাহিনীর কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান, হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ আগামীকাল মঙ্গলবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

২ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

২ দিন আগে

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

৩ দিন আগে