রাজশাহীতে ২১ আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজশাহীতে বাড়ি ভাঙচুর, লুটপাট এবং গুলিবর্ষণের অভিযোগে আওয়ামীলীগ ও যুবলীগের ২১ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

মহানগরীর বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের আরও ৫০ জন অজ্ঞাত নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- রাসিক প্যানেল মেয়র মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোমিন, রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম রয়েল, বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু, রাসিক ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহ মখদুম, থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল হক সুমন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২২ জুলাই আসামিরা বেলা ১২টার দিকে দেশীয় অস্ত্র হাঁসুয়া, রামদা, চাইনিজ কুড়াল, ধারালো চাকু, জিআই পাইপ এবং আগ্নেয়াস্ত্র নিয়ে বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক রবিউল আলম মিলুর বাড়িতে অতর্কিত হামলা করে। এ সময় আসামিরা বাড়ির ভেতর প্রবেশ করে ইলেকট্রনিক্স সামগ্রী প্রয়োজনীয় ব্যবহৃত পণ্য লুট এবং ভাঙচুর করে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় আসামিরা আগ্নেয়াস্ত্র থেকে গুলিবর্ষণ করে আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার এবং নগদ তিন লাখ ২৫ হাজার টাকা লুট করে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা। এ সময় আসামিরা রবিউল আলম মিলু ও তার পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

এ ঘটনায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, বিএনপি নেতা মিলুর মামলাটি থানায় রেকর্ড হয়েছে। ইতোমধ্যে আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। তবে আসামিদের অধিকাংশই পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলমান থাকবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

২ দিন আগে

খাগড়াছড়িতে পৃথক ২ ঘটনায় ইউপিডিএফের ২ সদস্য নিহত

নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।

২ দিন আগে

ভারত থেকে অবৈধ প্রবেশ, দিনাজপুর সীমান্তে আটক ৪

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

২ দিন আগে

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

২ দিন আগে