নতুন স্বাধীনতার কারিগর তরুণরা : রাজশাহীর ডিসি

রাজশাহী ব্যুরো

আজকে যে নতুন স্বাধীনতা আমরা উপভোগ করছি সেই স্বাধীনতার কারিগর তরুণরা জানিয়ে রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতার বলেছেন, তরুণরা যে আমাদের ভবিষ্যত সেটা তাদেরকে ভালোভাবে উপলব্ধি করানো আমাদের দায়িত্ব।

আজ রবিবার সকালে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে রাজশাহী নগরীতে দিনব্যাপী ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠানে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা তথ্য অফিস আয়োজিত এ সংগীতানুষ্ঠানে জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, তরুণরা যে কাজ করছে সেই কাজগুলোকে আরও এগিয়ে নিতে হবে। দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণদেরকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। সেজন্য বাংলাদেশে আমরা একযোগে তারুণ্যের উৎসব উদযাপন করছি এবং দেশ বদলানোর কারিগরদের উৎসাহ দিচ্ছি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. যোবায়ের হোসেন, উম্মে কুলসুম সম্পা, টুকটুক তালুকদার, মো. মহিনুল হাসান, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-শিক্ষার্থী।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে