অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল

রাজশাহীতে সেই চার বখাটের দুইজন গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে সার্কিট হাউস-সংলগ্ন সড়কে অশ্লীল অঙ্গভঙ্গি ও কুরুচিপূর্ণ আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনার সৃষ্টি হলে ভাইরাল ভিডিওর দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়ার মোখলেছুর রহমান মুকুলের ছেলে জুবায়ের হোসেন রাকিব (১৯) ও কাশিয়াডাঙ্গা থানার মহিষবাথান উত্তর পাড়ার মো. রমজানের ছেলে সবুজ (২০)। রাজপাড়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।

এর আগে, রাজশাহীর সার্কিট হাউস-সংলগ্ন সড়কে নারীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি ও কুরুচিপূর্ণ আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, নগরের সিঅ্যান্ডডি মোড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবক নারীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করছেন। তাদের এ আচরণে বিব্রত হন পথচারী নারীরা। ভিডিওটা ভাইরাল হলে রাজশাহীজুড়ে ব্যাপক সমালোচনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নামে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। এছাড়া, বিষয়টি জানাজানি হতেই পুলিশ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং ঘটনার পরদিন বুধবার (২৩ এপ্রিল) সকালে আরএমপির ফেসবুক পেজে চারজন অভিযুক্তের ছবি প্রকাশ করে তাদের ধরতে সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়। বৃহস্পতিবার সকালে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে কয়েকজন যুবক রাস্তায় চলাচলকারী নারীদের উত্ত্যক্ত করছে এবং সেই দৃশ্যটি তাদের পরিচিত একজন মোবাইল ফোনে ধারণ করে। পরবর্তীতে সে ভিডিওটি তার ফেসবুক আইডিতে পোস্ট করলে মুহূর্তেই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বিষয়টি আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নজরে এলে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন। সেইসঙ্গে আসামিদের নাম ও ঠিকানা চেয়ে আরএমপির অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টও দেওয়া হয়। পরে পুলিশের একাধিক টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে অভিযান চালিয়ে আসামি জুবায়েরকে ও দুপুর ২টায় কাশিয়াডাঙ্গা থানার ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে সবুজকে গ্রেপ্তার করা হয়। অন্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

১ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে