প্রেমিকার সঙ্গে প্রতারণা করে ৪ বন্ধু মিলে ধর্ষণ

নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া উপজেলার ১০ম শ্রেণীর এক কিশোরীর সঙ্গে এক বছর আগে মোবাইল ফোনে পরিচয়সূত্রে প্রেমের সম্পর্কে জড়ায় একই উপজেলার কাকফো পুরাতনপাড়া গ্রামের মেহেদী হাসান (১৯)। গত ৫মার্চ সেই কিশোরীকে প্রতারণা করে চার বন্ধু ধর্ষণ করে। এই ঘটনায় চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার কাকফো পুরাতনপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে মেহেদী হাসান (১৯), উপর হাটদোল গ্রামের বিচ্চাদ আলীর ছেলে মেহেদী হাসান রনি, একই গ্রামের মান্নান আলীর ছেলে রাজিব হোসেন (২২) ও সিংড়ার আকপাড়া-শেরকোল এলাকার রুহুল আমিনের ছেলে গোলাম মোস্তফা (২০)।

ভুক্তভোগী,আসামি ও পুলিশসূত্রে জানা গেছে, গত ৫ মার্চ রাতে কথিত প্রেমিক ভুক্তভোগীর বাসায় দেখা করার ছলে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। কিন্তু মেয়ের অজান্তে তার সঙ্গে আসা তিনজন গোপনে ভিডিও ধারণ করেন। ঘটনাক্রমে তারা রুমের বাইরে রান্নাঘরের কাছে গেলে সেখানে উপস্থিত হয় অপেক্ষারত তিনজন। এরমধ্যে রাজিব তার মোবাইল ফোনে করা ভিডিওটি দেখান। এরপর ওই তিনজন পালাক্রমে ভুক্তভোগীকে ধর্ষণ করেন।

এ প্রসঙ্গে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার (২৫ মার্চ) ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে মঙ্গলবার বিকেলেই সিংড়া উপজেলার খেজুরতলা এলাকার এক থাই গ্লাসের দোকান থেকে তিনজন ও রাতে বাগাতিপাড়ার উপর হাটদোল গ্রামে নিজ বাড়ি থেকে একজনকে গ্রেপ্তার করে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ।’

বুধবার (২৬ মার্চ) দুপুরে তাদের আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

১ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে