রাজশাহী ব্যুরো

আওয়ামী লীগ সরকারের শাসনামলে গত ১৫ বছরে জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির যেকোনো দলের চেয়ে বেশি নির্যাতিত হয়েছে জানিয়ে রাজশাহী মহানগর জামায়াতের আমির ডা. কেরামত আলী বলেছেন, জুলুম ও নির্যাতনের শিকার হলেও আমরা কোনো প্রতিবাদ করতে পারিনি। এমন কি কেউ মারা গেলে জানাযার নামাজটাও পড়তে দেওয়া হয়নি। আমাদের লোকজন যে কান্না করবে সেই স্বাধীনতাটুকুও ছিল না। দেশের পটভূমি পরিবর্তন হওয়ার পর রাজনৈতিকভাবে প্রতিশোধ নিলে আমাদের বেশি প্রতিশোধ নেওয়া উচিত। কিন্তু জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতি করে না। তাই আমরা প্রতিশোধ নিতে চাই না। ছাত্র-জনকার গণঅভ্যুত্থানের বিনিময়ে আমরা স্বৈরাচার হটাতে সক্ষম হয়েছি। এখন দেশ গড়ার সময়। তাই কোনো সহিংসতা নয়, বরং দেশ গড়তে কাজ করতে চায় জামায়াত।
আজ শনিবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনার শাসনামলে রাজশাহীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১১ নেতাকর্মীর মৃত্যু হয়েছে বলেও দাবি করেন রাজশাহী মহানগর জামায়াতের আমির ডা. কেরামত আলী।
এসময় মহানগর জামায়াতের সেক্রেটারি এমাজউদ্দীন মন্ডল, নায়েবে আমির ও রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, অধ্যক্ষ সিদ্দিকুর রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তারা পুলিশের সমালোচনা করে বলেন, অধিকাংশ মামলা ও নিযাতন রাজনৈতিক নেতৃবেৃন্দের আদেশে পুলিশের দারা সংঘটিত হয়েছে। তবে এই সকল মামলা দ্রুত সমাধান হবে বলে আশাব্যক্ত করেন তারা।
তারা বলেন, পুলিশ আমাদের নিযাতন করেছে। শুধু দেশের স্বার্থে পুলিশের থানাসহ ক্ষতিগ্রস্থ সকল সরকারি ও বেসরকারি স্থাপনাগুল আমরা গুছিয়ে দিয়েছি। তবে ভবিষ্যতে যেন কোন নিরাপরাধ মানুষ মামলায় না জড়ায়, আমরা সেদিকে সজাগ দৃষ্টি রাখছি। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। কোনো ধরনের অন্যায় ও লুটের সঙ্গে আমাদের নেতা-কর্মীদের সর্ম্পক নেই। আগামীতে অনেক কাজ আছে। আগামীতে জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায় জামায়াত। আমরা নতুন প্রজন্মকে ন্যায় ও সত্য সম্পর্কে জানাতে ও চেনাতে চাই।
নগর জামায়াতের মিডিয়া ও প্রচার সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহান প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মোহাইমিন, রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি সিফাত আলমসহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।
১ দিন আগে
নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।
২ দিন আগে
দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।
২ দিন আগে
মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
২ দিন আগে