নওগাঁ প্রতিনিধি

নওগাঁ-বগুড়া মহাসড়কে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন বন্ধু নিহত হয়েছেন। নওগাঁ বাণিজ্য মেলা থেকে বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। একই দুর্ঘটনায় নিহতদের সঙ্গে থাকা আরেক মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন।
রোববার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নওগাঁ সদরের লাগোয়া বগুড়ার সান্তাহার উপজেলার রাধাকান্ত হাটের বাঁশহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।
নিহতরা হলেন— বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার কানচগাড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে হোসাইন (১৯) এবং মাস্টার পাড়া এলাকার মন্জুয়ারার ছেলে মিথন (১৯) ও একই এলাকার জিয়ার ছেলে নেওয়াজ (২০)।
নিহত হোসাইনের জমজ ভাই আল হাসান বলেন, ভাইসহ আমরা ৯ জন তিনটি মোটরসাইকেলে করে নওগাঁ বাণিজ্য মেলায় এসেছিলাম। মেলা দেখে আমাদের বাড়ি দুপচাঁচিয়ার পথে রওয়ানা দেই। বাঁশহাটি এলাকায় ঢাকাগামী একটি বাসকে ওভারটেক করে হোসাইনদের মোটরসাইকেল। এ সময় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
আল হাসান বলেন, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই হোসাইনসহ তিনজনের মৃত্যু হয়। আমরা সান্তাহার পোঁওতা রেলগেট থেকে ফিরে এসে দেখি, সড়কে আমার ভাইসহ তিনজনের নিথর দেহ পড়ে রয়েছে। এ ঘটনায় আমাদের আরও দুজন আহত হয়েছে।
নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুল বারি বলেন, খবর পেয়ে আমরা দুটি ইউনিটের সদস্য দুর্ঘটনাস্থলে গিয়েছিলাম। উদ্ধারকাজ শেষ করে সান্তাহার পুলিশ ফাঁড়িতে মরদেহ তিনটি হস্তান্তর করা হয়েছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, হতাহতদের বয়স ১৯-২০ বছরের মতো হবে। তারা নওগাঁ থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। মোটরসাইকেলে ধাক্কা দেওয়া ট্রাকটি নওগাঁর রাণীনগরের দিকে আসছিল।
দুর্ঘটনাস্থলে উপস্থিত সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই )আজিমুল হক জানান, নিহত তিনজনসহ অন্যরা নওগাঁ থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এর মধ্যে একটি মোটরসাইকেলে ছিলেন তিনজন। মোটরসাইকেলটি একটি কোচ ওভারটেক করে সামনে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সামনে পড়ে যায় মোটরসাইকেলটি। দুর্ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
২ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
২ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
২ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে