১৩ কোটি টাকা দুর্নীতির অভিযোগ

রুয়েটের ৯ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

রাজশাহী ব্যুরো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু করার প্রকল্পের ১৩ কোটি টাকার দুর্নীতির অভিযোগে ৯ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের তদন্ত কর্মকর্তা দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন গত ২২ সেপ্টেম্বর রেজিস্ট্রার বরাবর চিঠি দিয়ে এই ৯ কর্মকর্তাকে তলব করেন। আজ বুধবার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দুদকের চিঠিতে ওই ৯ কর্মকর্তাকে ‘অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। দুদক যাদের তলব করেছে তারা হলেন- রুয়েটের সহকারী প্রকৌশলী আহসান হাবীব, সুপারিটেনডিং ইঞ্জিনিয়ার (সিভিল) শাহাদাৎ হোসেন, সুপারিটেনডিং ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক) অমিত রায় চৌধুরী, ভারপ্রাপ্ত কম্পোট্রোলার নাজিম উদ্দিন আহম্মদ, ডেপুটি কম্পোট্রোলার ফয়সাল আরেফিন, ডেপুটি নিরীক্ষা কর্মকর্তা মেসবাউল আরেফিন এবং জ্যেষ্ঠ সহকারী রেজিস্ট্রার মুক্তার হোসেন, আব্দুর রায়হান ও আতিকুর রহমান।

চিঠিতে আহসান হাবিব, অমিত রায় চৌধুরী ও শাহাদাৎ হোসেনকে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত আলাদা আলাদা সময়ে ডাকা হয়। তারা সময়মতই দুদক কার্যালয়ে যান এবং দুদক কর্মকর্তাদের জেরার মুখে পড়েন। অন্য ছয় কর্মকর্তাকে ডাকা হয় আজ বুধবার। তাদেরকেও দুদক কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন।

রুয়েটের ভারপ্রাপ্ত কম্পট্রোলার নাজিম উদ্দিন আহম্মদ বলেন, ‘দুদক প্রকল্পের অনিয়মের বিষয়েই ডেকেছিল। আমি গিয়েছিলাম। তারা জানার চেষ্টা করেছে, ওই প্রকল্পের সময় আমাদের কী ভূমিকা ছিল। আমি আমার বক্তব্য দিয়ে এসেছি। আমি কোনো অনিয়মের সঙ্গে সম্পৃক্ত নই। আমি আমার অবস্থান স্পষ্ট করে এসেছি’।

এদিকে, অনুসন্ধানকারী কর্মকর্তা ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আব্দুল আলীমের সঙ্গেও কথা বলেছেন।

দুদক সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ‘পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালুকরণের লক্ষ্যে অবকাঠামোগত ও ল্যাবরেটরি সুবিধা সৃষ্টিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় রুয়েটে গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু করার প্রকল্পে প্রায় ১৩ কোটি টাকার দুর্নীতি তদন্ত করা হচ্ছে। ২০০৯ সালের ১ জুলাই ২৬ কোটি ১১ লাখ টাকার এ প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পের মেয়াদ ছিল ২০১৪ সালের ৩০ জুন পর্যন্ত। পরে তা বাড়িয়ে ২০১৬ সালের ৩০ জুন করা হয়। প্রকল্প পরিচালক হিসেবে কাজ করেন মোট পাঁচজন। সবশেষ প্রকল্প পরিচালক ছিলেন রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবদুল আলীম। প্রকল্প চলাকালে তিনি রুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক ছিলেন।

নথিপত্রে দেখা গেছে, ২০১৬ সালের ৩০ জুন মেয়াদ শেষ হলে ৯ আগস্ট আব্দুল আলীম প্রকল্প শেষ হয়েছে বলে বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) প্রতিবেদন পাঠান। এতে তিনি প্রকল্পের বরাদ্দের ২৬ কোটি ১১ লাখ টাকার সবই ব্যয় হয়েছে বলে উল্লেখ করেন। তবে ২০১৬ সালের ৩০ জুন প্রকল্পের মেয়াদ যেদিন শেষ হয়, সেদিনও প্রকল্পের ব্যাংক হিসাবে ছিল ১৩ কোটি ১৫ লাখ ৭ হাজার ২৭২ টাকা। এরপর ২০১৭ সালের ১ মার্চ ছিল ৭ কোটি ৫৬ লাখ ১০ হাজার ৫৮১ টাকা। ধীরে ধীরে ব্যাংকের টাকা কমতে থাকে। ২০২০ সালের ৩০ জুন ব্যাংকে ছিল মাত্র ৫০ লাখ ৩৬ হাজার ৮৫৯ টাকা। প্রকল্প শেষেও বেঁচে যাওয়া প্রায় ১৩ কোটি টাকা নয়ছয় করার সত্যতা ইউজিসির তদন্তেও উঠে আসে।

গত ২১ এপ্রিল দুদকের প্রধান কার্যালয় বিষয়টি তদন্তের জন্য অনুমোদন দেয়। অনুসন্ধানকারী কর্মকর্তাও নিযুক্ত করা হয়। অনুসন্ধানকারী কর্মকর্তা এই ৯ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

এ বিষয়ে প্রকল্পের পরিচালক অধ্যাপক আব্দুল আলীম বলেন, ‘প্রকল্পের অবশিষ্ট টাকা এখনো ব্যাংকে পড়ে আছে। দুদক আমাকে ডেকেছিল। আমি সেখানে আমার বক্তব্য জানিয়েছি’।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

১ দিন আগে

খাগড়াছড়িতে পৃথক ২ ঘটনায় ইউপিডিএফের ২ সদস্য নিহত

নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।

১ দিন আগে

ভারত থেকে অবৈধ প্রবেশ, দিনাজপুর সীমান্তে আটক ৪

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

১ দিন আগে

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

১ দিন আগে