কেউ এককভাবে সরকার গঠন করলে সংসদ টিকবে না: সারজিস আলম

রাজশাহী ব্যুরো

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর সংসদে কোনো রাজনৈতিক দল এককভাবে সরকার গঠন করলে সেই সংসদ টিকবে না। তিনি বলেন, “আগামীর সংসদে যদি কোনো রাজনৈতিক দল এককভাবে সরকার গঠন করে এবং তা পরিচালনা করে, তাহলে আমরা মনে করি সেই সরকার বা সংসদ বেশিদিন স্থায়ী হবে না।”

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “আওয়ামী লীগ প্রশ্নে কিংবা ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে বিএনপি বা জামায়াত— কেউই এককভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না। এই জায়গায় এনসিপি ও তরুণ প্রজন্মের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্নীতি, চাঁদাবাজি ও অপকর্মের বিরুদ্ধে মানুষের যে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই লড়াইয়ে বিএনপি বা জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না।”

তিনি আরও বলেন, “বিগত সময়ে বিএনপি কখনও এককভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে পারেনি। আবার জামায়াতও বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে সংসদে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। তাই সংসদে স্থিতিশীলতা ও অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য এনসিপি ও তরুণ প্রজন্মের বৃহৎ প্রতিনিধিত্ব প্রয়োজন।”

আগামী নির্বাচনে শক্তিশালী দুটি রাজনৈতিক দলের একটি হতে চায় এনসিপি— উল্লেখ করে সারজিস আলম বলেন, “আগামীর বাংলাদেশ, জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদের বাস্তবায়নের জন্য এনসিপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে হবে। আমরা চাই, আগামী নির্বাচনে এনসিপি দেশের শক্তিশালী দুটি রাজনৈতিক দলের একটি হিসেবে অংশগ্রহণ করুক।”

তিনি বলেন, “অভ্যুত্থানবিরোধী শক্তি আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা অতীতে যেভাবে কাজ করেছে, তাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা যারা ঐক্যবদ্ধ ছিলাম, সংসদে আমাদের শক্তিশালী উপস্থিতি দরকার। তাই আমরা সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে কাজ করছি।”

সারজিস আলম জানান, এই লক্ষ্যে দেশের প্রতিটি জেলা, মহানগর ও ইউনিট পর্যায়ে শক্তিশালী কমিটি গঠনের কাজ চলছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, যুগ্ম মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ নেহাল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং রাজশাহী মহানগর সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

২ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

২ দিন আগে

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

৩ দিন আগে