মুজিব কোটে আগুন দিয়ে দল ছাড়লেন আওয়ামী লীগ নেতা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৭: ১৭

জয়পুরহাটের ক্ষেতলালে প্রকাশ্যে মুজিব কোট পুড়িয়ে দল থেকে পদত্যাগ করেছেন রেজাউল করিম নামের এক আওয়ামী লীগ নেতা। কোনোদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার সম্পর্ক থাকবে না বলেও জানিয়েছেন তিনি।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী বাজারে প্রকাশ্যে মুজিব কোট পুড়িয়ে পদত্যাগের ঘোষণা দেন ওই আওয়ামী লীগ নেতা।

রেজাউল করিম উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও মামুদপুর ইউনিয়নের মেম্বার। মুজিব কোট পোড়ানোর ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রেজাউল করিম বলেন, ‘এই দলকে আমার আর ভালো লাগে না। এদের চাল-চলন আর ভালো লাগে না। তাই মুজিব কোট পুড়িয়ে আমি এই দল থেকে পদত্যাগ করলাম।’

তিনি আরও বলেন, আমি মাঝে মধ্যে তাবলিগ করতাম, এখন থেকে তাবলিগ করবো।

এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম বলেন, ‘উনি সবসময়ই নৈতিক স্খলন রোগে ভোগেন। বিগত সময়ে তৎকালীন স্থানীয় এমপি ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এইরকম মানুষদের নিয়ে রাজনীতি করেছেন। যে কারণেই আজকের এই দৃশ্য। আগামী দিনে এমন অনেক হাইব্রিড নেতাকে দলত্যাগ করতে দেখা যাবে।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে