রাজশাহীতে ৫ কেজি হেরোইনসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ৫ কেজি হেরোইনসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোর সোয়া ৬টার দিকে গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গাংগোবাড়ি এলকার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মোসা. নাজমা (৫৩) ও মোসা. তাহমিনা বেগম মিনু (৫৫)। নাজমা রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ি গ্রামের মো. আবুল কাশেমের স্ত্রী এবং তাহমিনা বেগম মিনু মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী।

রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন এই তথ্য নিশ্চিত করে বলেন, গোদাগাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে দুই নারী মাদক ব্যবসায়ী হেরোইনসহ দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন বলে সংবাদ পায়। পরে অভিযান চালিয়ে তাদের আটক করে। তল্লাশির এক পর্যায়ে তাদের দেহ থেকে ৫ কেজি হেরোইন উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে