রাজশাহী ব্যুরো

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে আক্কাছ আলী সাধন নামে এক স্কুলশিক্ষককে আটক রেখে মারধর করে মুক্তিপণ আদায় ও ফাঁকা স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।
ভুক্তোভোগী আক্কাছ আলী বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের অর্জুনপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি তাহেরপুর চৌকিরপাড়ায় বসবাস করেন।
অপহরণ ও মারধরের ঘটনায় জড়িত সন্দেহে আটকরা হলেন- বাগমারার তাহেরপুর পৌরসভার চৌকিরপাড়া মহল্লার শাহিনুর ইসলাম (২৯) ও আলমগীর হোসেন (২৫)। সোমবার (০৬ জানুয়ারি) সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহাইল হোসেন আজ মঙ্গলবার জানান, মুক্তিপণের টাকা, সোনা ও চেক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে তাকে অপহরণ করেন শাহিনুর ইসলাম ও আলমগীর হোসেনসহ ৮-১০ জন যুবক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ঘরে আটক রেখে মারধর করেন অপহরণকারীরা। একপর্যায়ে তার কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে বিকাশের মাধ্যমে পরিবারের কাছ থেকে আরও ১২ হাজার টাকা নেন অপহরণকারীরা। অপহরণকারীদের দাবির পরিপ্রেক্ষিতে তাদের দুই ভরি সোনা, ৬০০ টাকা মূল্যের দুটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প এবং ফাঁকা চেকে সই নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অপহরণকারীদের কাছ থেকে উদ্ধার হওয়ার পর বিষয়টি পুলিশকে জানান আক্কাছ আলী। রোববার তিনি বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান দুই আসামিকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
আক্কাছ আলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ে জড়িত যুবকেরা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে তারা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়ে আসছিলেন। তবে তারা ছাত্রদলের কেউ নয় বলে জানিয়েছেন তাহেরপুর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুল ইসলাম আরিফ। তিনি বলেন, এই চক্রটি ৫ আগস্টের আগে ছাত্রলীগের সঙ্গে ছিল। রাতারাতি তারা আবার ছাত্রদল সাজতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়ে আসছে। দলীয় কিছু মিটিং মিছিলেও অংশ নিয়ে দলের দুএকজন নেতার সঙ্গে ছবি তুলে ফেসবুকে দিয়েছে। আসলে তারা ছাত্রদলের কেউ নয়।

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
২ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
২ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
২ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে