‘রাজশাহীতে ঈদে কোনো ধরনের নাশকতার সন্দেহ নেই’

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ঈদে কোনো ধরনের নাশকতার সন্দেহ নেই বলে জানিয়েছেন র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৫) উপ অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক।

রোববার (৩০ মার্চ) হযরত শাহ মখদুম (রহ:) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারের বিষয়ে ব্রিফিং তিনি এ কথা বলেন।

তিনি বলেন, র‌্যাব অনান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজশাহী মহানগরী এবং দায়িত্বপ্রাপ্ত সকল জেলা সমূহে সর্বোচ্চ সতর্কতা এবং নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে। রমজান জুড়ে আমাদের টহল কার্যক্রম এবং গোয়ন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সর্বশেষ প্রস্তুতি হিসেবে র‌্যাব আজ ডগ স্কোয়াড ও মাইন ডিটেক্টর দিয়ে সুইপিং তল্লাশী কার্যাক্রম পরিচালনা করছে।

তিনি আরও বলেন, আমাদের বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি ঈদের ছুটি শেষ পর্যন্ত চলমান থাকবে। ঈদের ছুটিতে উৎসাহ উদ্দীপনার সঙ্গে ঈদ পালন করার জন্য আগত জনসাধারণ নির্বিঘ্নে তাদের গন্তেব্যে পৌঁছাতে পারে এবং ছুটি শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরে যেতে পারে এই বিষয়গুলোতে কার্যক্রম জোরদার করা হয়েছে। র‌্যাব তৎপর থাকবে। জনসাধারণের সুষ্ঠু ও উৎসবমুখর ঈদ উদযাপনের জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

সাংবাদিকদের এক প্রশ্নের ‍উত্তরে উপ অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক বলেন, আপনারা দেখেছেন ডগ স্কোয়াড ও মাইন ডিটেক্টর দিয়ে সুইপিং টিম তল্লাশি চালিয়েছে। রাজশাহীতে ঈদে কোনো ধরনের নাশকতার সন্দেহ নেই। ঈদের দিনে আমাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হবে। রাজশাহী মহানগরীর হাইওয়েগুলো দিয়ে আন্তঃজেলার বাসগুলো চলাচল করে। সেগুলোতে আমাদের বিশেষ চেকপোস্ট এবং টহল টিম কাজ করবে।

এ সময় র‌্যাবের সদস্যরা ছাড়াও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

প্রসঙ্গত, রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে আবহাওয়া প্রতিকূল হলে একই সময়ে জামাত স্থানান্তরিত হবে হযরত শাহ মখদুম (রহ.) দরগা কেন্দ্রীয় জামে মসজিদে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

১ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে