রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ

রাবি প্রতিনিধি

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে রাজশাহী-ঢাকা রেলপথ আবারও অবরোধ করা হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) দুপুর থেকে বিকেল পৌনে ৫টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকার রেললাইনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা, ‘সবাই পায় ছয়মাস, আমরা কেন দুই মাস?’; ‘বৈষম্যবিরোধী বাংলায়, স্বৈরাচারের ঠাঁই নাই’; ‎‘৪৭ মারা রোডম্যাপ, বাতিল চাই করতে হবে’; ‘সময় চাই সময় চাই, যৌক্তিক সময় চাই’; ‘আমার ভাই অনশনে পিএসসি কি করে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এগ্রোনোমি অ্যান্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী আনিকা আকতার বলেন, ‘আমাদের একটাই দাবি, সেটা হলো লিখিত পরীক্ষার সময় পিছিয়ে একটা যৌক্তিক সময় নির্ধারণ করা। আমরা চাই দ্রুত পড়ার টেবিলে ফিরে যেতে।’

আরেক আন্দোলনকারী এবং শাখা ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি মাহবুব আলম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসলেও পিএসসি তাদের একরোখা মনোভাবই পোষণ করে রেখেছে। গতকাল আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাজশাহী রেলওয়ে কর্মকর্তার আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছিলাম। কিন্তু আজও আমরা পজিটিভ কোনো উত্তর পাইনি।’

তিনি বলেন, ‘দ্রুত সময়ে নতুন সময় নির্ধারণ করে পিএসসি থেকে নোটিশ দিতে হবে। আর তারা তা না করলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’

এর আগে শনিবার (২২ নভেম্বর) বিকেল থেকে রেললাইন অবরোধ করে আন্দোলন করেন তারা। যার ফলে উত্তরবঙ্গের সাথে সারা দেশের প্রায় ৬ ঘন্টা রেলযোগাযোগ বন্ধ থাকে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে