১৪ দিন ধরে নিখোঁজ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সন্ধান চেয়ে মানববন্ধন

রাজশাহী ব্যুরো
আপডেট : ০৫ মে ২০২৫, ১৭: ৫৪
নিখোঁজ যুথির সন্ধান চেয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: রাজনীতি ডটকম

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী যুথি ইসলাম জুঁই ১৪ দিন ধরে নিখোঁজ উল্লেখ করে তার সন্ধান চেয়ে মানববন্ধন করেছেন সহপাঠীসহ শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা।

সোমবার (৫ মে) সকাল ১১টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে যুথির খোঁজে এগিয়ে আসতে আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।

নিখোঁজ যুথির সহপাঠীরা জানান, গত ২২ এপ্রিল দুপুর ১টায় রাজশাহী নগরীর রাজপাড়া থানার মোজাম্মেলের মোড় এলাকার নিজ বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলে বের হন যুথি ইসলাম জুঁই। এরপর তিনি আর বাসায় ফেরেননি।

পরিবারের সদস্যদের ধারণা, পারিবারিক কলহের কারণে অভিমান করে নিখোঁজ হয়েছেন যুথি। পরদিন (২৩ এপ্রিল) যুথির পরিবার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যোগাযোগ করে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিভাগীয় শিক্ষকরা তাকে খুঁজে পেতে সর্বাত্মক সহযোগিতা করে আসছেন। কিন্তু দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রশাসন যুথির নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে। যে কেউ তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা নিকটস্থ থানায় জানাতে অনুরোধও করেছে

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

১ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে