শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে রাজশাহীতে মিষ্টি বিতরণ

রাজশাহী ব্যুরো

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হওয়ার পর রাজশাহীতে আনন্দ-উৎসব ও মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে রাজনৈতিক দলগুলো।

আজ সোমবার বিকেলে রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর আহ্বায়ক মো. মোবাশ্বের আলী, সদস্য সচিব মো. আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক সারোয়ারুল হক রবিন ও জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু।

তারা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তারা শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি জানান। কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা শেখ হাসিনা ও ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

একই রায়কে কেন্দ্র করে আলাদা আনন্দ মিছিল বের করেন রাজশাহী–৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম ও তার সমর্থকরা। পুঠিয়া পৌরসভা থেকে যাত্রা শুরু করা মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ত্রিমোহনী এলাকায় এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বিএনপি নেতারা রায়কে “ন্যায়বিচারের প্রতিফল” বলে মন্তব্য করেন।

একই বিষয়ে ভিন্ন রাজনৈতিক দলের পৃথক কর্মসূচি রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে দিনভর আলোচনার জন্ম দিয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে