রাজশাহী সিটিতে নাগরিক সেবা তলানিতে

রাজশাহী ব্যুরো
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৫: ৫৮

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ওয়ার্ডগুলোতে কাউন্সিলরকেন্দ্রিক নাগরিক সেবাসহ সব ধরনের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর ভেঙে পড়া এই সেবা কার্যক্রম এখনো স্বাভাবিক হয়নি।

সিটিজেন চার্টার অনুযায়ী, ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে জন্ম-মৃত্যুনিবন্ধন, নাগরিকত্ব (স্থায়ী-অস্থায়ী), চারিত্রিক, উত্তরাধিকারসহ (ওয়ারিশ) বিভিন্ন সনদ দেওয়া হয়। এ ছাড়া ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে বিভিন্ন প্রত্যয়নপত্র, অনাপত্তিপত্র, জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকার যাচাইকারী হিসেবে একজন কাউন্সিলরকে স্বাক্ষর দিতে হয়।

তবে গত ১৯ আগস্ট আরসিসি মেয়র পদ থেকে এএইচএম খায়রুজ্জামান লিটনকে ও ২৬ সেপ্টেম্বর সব কাউন্সিলরকে অপসারণ করে সরকার। পাশাপাশি নাগরিকদের সকল সেবা অব্যাহত রাখতে মেয়রের স্থলে বিভাগীয় কমিশনার ও কাউন্সিলদের স্থলে সরকারি দপ্তরের ১৮ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু নিজ দপ্তরের কাজের বাইরে অতিরিক্ত এই দায়িত্ব ঠিকভাবে করতে পারছেন না। ফলে বিভিন্ন সেবা পেতে পদে পদে ভোগান্তি পোহাতে হচ্ছে নাগরিকদের।

সেবাপ্রার্থীরা অভিযোগ করে বলেন, দায়িত্ব পাওয়া প্রশাসনিক কর্মকর্তাদের ওপর একাধিক ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ তারা স্থানীয় বাসিন্দাদের চেনেন না। আবার তারা সপ্তাহে দুই দিন ছুটিতে থাকেন। বাকি পাঁচ দিন বিকেল ৫টার পর তাদের পাওয়া যায় না। এ ছাড়া নিজ দপ্তরের কাজে তারা মাঝে মধ্যে জেলার বাইরে থাকেন। এতে আগের মতো সেবা এখন পাওয়া যাচ্ছে না।

নাম প্রকাশ না করার শর্তে ওই যুবক বলেন, ‘১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে ২০০-২৫০ মিটার দূরে একটি ভাড়া বাসায় থাকি। পূরণ করা ভাড়াটিয়া ফরম, বিদ্যুৎ বিলের কাগজসহ যাবতীয় প্রমাণ নিয়ে গেলেও অস্থায়ী নাগরিকত্ব সনদ আমাকে দেওয়া হয়নি।

আবু সুফিয়ান নামে অন্য এক ওয়ার্ডের বাসিন্দা বলেন, ‘বেশ কয়েকদিন আগে ছেলের জন্মনিবন্ধনের জন্য ওয়ার্ড কার্যালয়ে গিয়ে ফরম জমা দিয়েও এখনও তা পাইনি। মূলত ওয়ার্ড কার্যালয়ে অনেক ফাইল জমা হলে কর্মকর্তার কাছে স্বাক্ষরের জন্য নিয়ে যাওয়া হয় বলে দেরি হয়।

আরসিসির ১৫ নম্বর ওয়ার্ডের সচিব ওবায়েদুর রহমান বলেন, কাউন্সিলররা সপ্তাহে সাত দিন নাগরিকদের সেবা দিতে পারলেও একজন সরকারি কর্মকর্তার পক্ষে তা সম্ভব নয়। কারণ তাদের শুক্র ও শনিবার ছুটি থাকে। আবার কর্মকর্তাদের নিজ দপ্তরেও কাজ থাকে বলে কাউন্সিলরের কার্যালয়ে বসে সেবা দেওয়া সম্ভব না। তবে আমরা বিভিন্ন ফাইল তাদের কাছে নিয়ে গেলে তারা সেগুলোতে স্বাক্ষরসহ সার্বিক সহযোগিতা করছেন।

সার্বিক বিষয়ে জানতে আরসিসির ১ ও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের দায়িত্ব পাওয়া প্রাথমিক শিক্ষার রাজশাহী বিভাগীয় উপপরিচালক মো. সানাউল্লাহ বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধিরা যেহেতু এলাকার সবাইকে চিনতেন সেক্ষেত্রে তারা সহজেই যেকোনো সমস্যার সমাধান দিতে পারতেন। কিন্তু আমরা সবাইকে চিনবো না, এটাই স্বাভাবিক। তাই কাগজপত্র যাচাই-বাছাই করে সঠিক হলে স্বাক্ষর দেই। এতে একটু সময়ক্ষেপণ হয়।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

তিস্তায় বিপৎসীমা ছুঁই ছুঁই পানি, খুলে দেওয়া হয়েছে ব্যারাজের সব জলকপাট

উজানের ঢল আর টানা বর্ষণে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার একদম কাছাকাছি পৌঁছে যাওয়ায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের সবকটি (৪৪টি) জলকপাট (গেট) খুলে দেওয়া হয়েছে।

১ দিন আগে

৪.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা

সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।

২ দিন আগে

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে