নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় বিএনপির এক কর্মীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার হরিদাখলসি কুমিল্লা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে।
নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার হরিদাখলসি কুমিল্লাপাড়া গ্রামের বিএনপির কর্মী সিরাজ মিজির বাড়িতে একদল দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় বাড়ির ভেতর স্ত্রী সন্তানসহ তিনি ছিলেন। পরে খবর পেয়ে নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন।
আগুনে বাড়ির যাবতীয় আসবারপত্র ও কৃষিপণ্য পেঁয়াজ রসুন পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করে বিএনপি কর্মী সিরাজ মিজি বলেন, ‘জমি নিয়ে এলাকায় এক পক্ষের সঙ্গে বিরোধ রয়েছে। পূর্ব শত্রুতার জেরে আমার বাড়িতে আগুন দিয়েছে প্রতিপক্ষরা।’
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোরুয়াজ্জামান বলেন, আগুনের ঘটনা জেনে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।
২ দিন আগে
নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।
২ দিন আগে
দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।
২ দিন আগে
মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
২ দিন আগে