রাজশাহীতে প্রথম শহীদ মিনারের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি ভাষাসৈনিক আখুঞ্জির

রাজশাহী ব্যুরো

ভাষা শহীদদের স্মরণে রাজশাহীতেই দেশের প্রথম শহীদ মিনার তৈরি হয়েছিল জানিয়ে এর রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ) কার্যালয়ে দেয়ালিকা উন্মোচন পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে ‘সত্যের কলমে একুশের প্রতিচ্ছবি' শীর্ষক এ দেয়ালিকা প্রকাশ করে শিক্ষার্থী সাংবাদিকদের সংগঠনটি।

অনুষ্ঠানে ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি বলেন, দেশের প্রথম শহীদ স্মৃতি স্তম্ভ রাজশাহীতে নির্মিত হয়েছিল। আমরা কয়েকজন মিলে রাজশাহী কলেজের মুসলিম হোস্টেলে ভাষা শহীদদের স্মরণে সেই স্মৃতিস্তম্ভ তৈরি করি। সে সময় ঢাকা থেকে ট্রেনে আসা এক কর্মীর কাছ থেকে জানতে পারি, ঢাকায় ছাত্রদের মিছিলে পুলিশ গুলি চালিয়েছে, যেখানে রফিক, সালাম, বরকতসহ অনেকেই শহীদ হন। তখন রাজশাহীর শিক্ষার্থীরা একত্রিত হয়ে শহীদদের স্মৃতি ধরে রাখতে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত নেয়। তবে নির্মাণের পর পরই পাকিস্তানি শাসকগোষ্ঠী সেটি ভেঙে দিয়েছিল।

ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তৎকালীন মুসলিম লীগ সরকার বাঙালিদের তৃতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচনা করতো। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়েই স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল। আমরা স্বাধীনতা অর্জনের পরও প্রকৃত স্বাধীনতা পাইনি, বরং পেয়েছি বাকস্বাধীনতা হরণকারী স্বৈরাচারী সরকার। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্ররা নতুন করে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে, আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। মাতৃভাষা বাংলাকে গুরুত্ব দিতে হবে, পাশাপাশি বিশ্ব দরবারে টিকে থাকতে ইংরেজিতেও দক্ষতা অর্জন করতে হবে।

এসময় রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসে নির্মিত সেই প্রথম শহীদ মিনারকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার জোর দাবি জানান ভাষাসৈনিক আখুঞ্জি। রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ে রাজশাহীবাসী ও রাজশাহী কলেজ শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি এক সঙ্গে কণ্ঠ মিলিয়ে দাবি তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, ভাষার জন্য আত্মোৎসর্গ শুধুমাত্র বাঙালি জাতির গর্বিত ঐতিহ্য। একুশ আমাদের জন্য শুধুমাত্র একটি দিন নয়, বরং এটি এক অনন্ত চেতনার নাম, যা হৃদয়ে ধারণ করলেই ভাষা শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। রিপোর্টার্স ইউনিটির এই উদ্যোগ প্রশংসনীয়, যা নতুন প্রজন্মকে জ্ঞান ও চিন্তায় সমৃদ্ধ করবে।

ইউনিটির সভাপতি আবু সাঈদ রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, আরসিআরইউ'র উপদেষ্টা ড. মো. সৈয়দ আলী আহসান, আজমত আলী, মোস্তাফিজুর রহমান ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু।

সংগঠনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিটির সাবেক সভাপতি আব্দুল হাকিম, সাবেক যুগ্ম সম্পাদক হাদিসুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, যুগ্ম সম্পাদক সুজন আলী, সাংগঠনিক সম্পাদক জুল ইকরাম ফেরদৌস ইবতিদা, অর্থ সম্পাদক ইব্রাহিম মিয়া, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আল সাকিব, তথ্য ও প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য ফারজানা ইসলাম মিতু প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে দেয়ালিকা প্রকাশে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা তিনজনের হাতে অটোগ্রাফযুক্ত পুরষ্কার তুলে দেন ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে