সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ারের বাড়িতে ছাত্র-জনতার আগুন

রাজশাহী ব্যুরো
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজশাহীর বাঘায় সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনে আগুন দেয় ছাত্র-জনতা। এর আগে ভাঙচুর চালানো হয় বাড়িটিতে। ছবি: রাজনীতি ডটকম

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনে ভাঙচুর চালিয়ে ছাত্র-জনতা। পরে আগুন দিয়ে বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শাহরিয়ারের বাড়িতে প্রথমে ভাঙচুর চালানো হয়। পরে আাগুন দিলে চার তলা বাড়ির অধিকাংশ কক্ষ পুড়ে ছাই হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে ৪০০ থেকে ৫০০ জন একটি মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে শাহরিয়ার আলমের বাসভবনের যান। বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা সবগুলো কক্ষ ভাঙচুর করেন। এরপর দুপুর ১২টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়।

এ সময় চার তলা ভবনের পুরোটিতেই আগুন ছড়িয়ে পড়ে। গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের শব্দে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুন লাগার প্রায় ঘণ্টা খানেক পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। তবে এর মধ্যেই পুরো বাসভবনের অধিকাংশ কক্ষ আগুনে পুড়ে গেছে।

বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনতার সঙ্গে সমন্বয় করে দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে