রাজশাহী মহানগরের ৭ থানায় বিএনপির নতুন কমিটি

রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগর বিএনপির সাতটি থানায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) রাতে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা ও সদস্যসচিব মামুন অর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটি অনুযায়ী বোয়ালিয়া থানা (পূর্ব) শাখার আহ্বায়ক হয়েছেন আশরাফুল ইসলাম নিপু। এছাড়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক এবং সদস্যসচিব হয়েছেন মো. আলাউদ্দিন। বোয়ালিয়া থানা (পশ্চিম) শাখার আহ্বায়ক শামশুল হোসেন মিলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফ আলী ও সদস্যসচিব হয়েছেন বজলুজ্জামান মহন।

নগরীর মতিহার থানা শাখায় একরাম আলীকে আহ্বায়ক করে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতিয়ার মাহমুদ বাবুকে ও আল মামুন বাবুকে সদস্যসচিব করা হয়েছে। রাজপাড়া থানা বিএনপির আহ্বায়ক হয়েছেন মিজানুর রহমান মিজান। আর সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ উল হাসান লিটন এবং সদস্যসচিব করা হয়েছে আমিনুল ইসলামকে।

অন্যদিকে, শাহ মখদুম থানা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন সুমন সরদার। এ থানায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন জাহিদ হাসান এবং সদস্যসচিব মনোনীত হয়েছেন নাসিম খান। কাশিয়াডাঙ্গা থানা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন মাইনুল ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আবু আলম খান উজ্জ্বলকে। আর সদস্যসচিব হয়েছেন মজিউল আহসান হিমেল।

এ ছাড়া চন্দ্রিমা থানার নতুন কমিটিতে ফাইজুল হক ফাহি আহ্বায়ক, টিপু সুলতান সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মনিরুল ইসলাম জনি সদস্যসচিব মনোনীত হয়েছেন।

এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা বলেন, নগরীর সাত থানায় বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এসব থানায় আগামী তিন মাসের আগেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

উল্লেখ্য, গত বছরের ২৩ অক্টোবর এই সাত থানা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। নতুন কমিটিতে আগের কমিটির অনেকেই পদ হারিয়েছেন। কারও কারও পদে রদবদল হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে