রাজশাহী ব্যুরো

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি শপিং ব্যাগ থেকে তিনটি বিদেশি পিস্তল, একটি রিভলবার চারটি ম্যাগাজিন ও ৩৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের পালশা এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের তোতাপাড়া কালভার্টের পাশে পরিত্যক্ত শপিং ব্যাগে অস্ত্র গুলি দেখতে পান এলাকাবাসী। পরে খবর দেওয়া হলে পুলিশ ও সেনাবাহিনী এসে ব্যাগ থেকে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিল। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে একটি রিভলবার, তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, পিস্তলের ২৮ রাউন্ড গুলি ও শটগানের ৭টি গুলি ছিল।
সেনাবাহিনীর সার্জেন্ট অফিসার ওহায়েস কেরানী বলেন, অস্ত্রের খবরটি সর্বপ্রথম স্থানীয়রা থানায় জানায়। থানা-পুলিশ আমাদের খবর দিলে পুলিশ ও সেনাবাহিনীর টহল টিম অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে সেগুলো থানা হেফাজতে রাখা হয়েছে।

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।
২ দিন আগে
নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।
২ দিন আগে
দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।
২ দিন আগে
মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
২ দিন আগে