প্রত্যেকে আত্মমর্যাদা নিয়ে বাঁচবে, তেমন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান

রাজশাহী ব্যুরো
শুক্রবার বগুড়ায় ডা. জুবাইদা রহমানের পক্ষ থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের জন্য হুইল চেয়ার বিতরণ ও মতবিনিময় সভা। ছবি: বিএনপির ফেসবুক পেজ

যার যার অবস্থান থেকে সাধ্য মতো প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আসুন, সকলে মিলে একটি বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যে বাংলাদেশে কম-বেশি প্রত্যেকটা মানুষের একটা মর্যাদা তৈরি হবে। আত্মমর্যাদা নিয়ে প্রত্যেকে বেঁচে থাকতে পারবে, তেমন বাংলাদেশ গড়তে আমরা চেষ্টা করি।’

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে বগুড়ার হোটেল নাজ গার্ডেনে ডা. জুবাইদা রহমানের পক্ষ থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের জন্য হুইল চেয়ার বিতরণ ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আজকে আমরা এখানে কতগুলো মানুষকে সামনে রেখে একত্রিত হয়েছি। আমাদের সমাজ ব্যবস্থা এ রকম মানুষ যারা আছে, আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে, এই মানুষগুলোকে একটু আমরা ঘরের ভেতরে রেখে দেই। তাদেরকে আমরা বের হতে দেই না। এ রকম মন-মানসিকতা আমাদের দেশে সমাজ ব্যবস্থায় এখনো রয়ে গেছে।’

বগুড়ায় হোটেল নাজ গার্ডেনে হুইল চেয়ার বিতরণ ও মতবিনিময় সভায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর, তাদের অভিভাবক ও অতিথিরা। ছবি: বিএনপির ফেসবুক পেজ
বগুড়ায় হোটেল নাজ গার্ডেনে হুইল চেয়ার বিতরণ ও মতবিনিময় সভায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর, তাদের অভিভাবক ও অতিথিরা। ছবি: বিএনপির ফেসবুক পেজ

তিনি বলেন, ‘যে মানুষগুলো আজকে এখানে উপস্থিত, আমরা যাদের গান শুনলাম, বক্তব্য রাখলেন, কবিতা পড়লেন, এ থেকে পরিষ্কার বোঝা যায়, আমরা যারা সুস্থ-স্বাভাবিক আছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, তাদের অনেকের থেকে এই মানুষগুলোর মধ্যে অনেক গুণ আছে, যেটা আমাদের অনেকের মধ্যে নেই।’

‘আমরা যদি সামাজিক অবস্থান হোক, রাজনৈতিক অবস্থান হোক, রাষ্ট্রীয় অবস্থান হোক, সকল অবস্থান থেকে এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই, তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, বাংলাদেশ অনেক প্রতিভা বের করতে পারবে। অনেক প্রতিভাবান মানুষকে বের করে নিয়ে আসতে পারবে, যাদের বিভিন্ন খাতে প্রতিভা আছে,’— বলেন বিএনপি চেয়ারম্যান।

‘খুব বেশি কিছু করা প্রয়োজন— তা না’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘শুধু এই মানুষগুলোকে একটু সুযোগ করে দেওয়া, যাতে তারা দুনিয়ার আলো-বাতাসে আমাদের আর ১০ জনের মতো স্বাভাবিকভাবে কম-বেশি চলাফেরা করতে পারে। অন্তত ন্যূনতম ব্যবস্থা করা যাতে করে এই মানুষগুলো আত্মপ্রকাশ করতে পারে। সেই সুযোগটা তাদের তৈরি করে দেওয়া। কারণ তারাও মানুষ। তারা আমাদের বাইরে না, তারা আমাদের ভেতরে, তারা আমাদেরই অংশ। আমাদের প্রত্যেকের পরিবারের ভেতরেই কেউ না কেউ একজন হয়ত আছে।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

৬ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৭ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৮ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে
Advertisement