রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কোদালকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কু উপজেলা চেয়ারম্যান প্রার্থী শফিউল আলমের আনারস মার্কার পক্ষে ভোট কিনতে টাকা বিতরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। টাকা দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
উপজেলা চেয়ারম্যান ও ঘোড়া মার্কার প্রার্থী আরিফুল কবির তালুকদার রানা এই অভিযোগ করেছেন। আচরণবিধি লঙ্ঘন করে টাকা বিতরণের ভিডিওসহ নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন তিনি।
এতে বলা হয়, রাজিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন আরিফুল কবির তালুকদার রানা। তার সঙ্গে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম। মঙ্গলবার দুপুরে ৩নং ওয়ার্ডে বল্লব পাড়া থেকে টাকা দিয়ে ভোট কেনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর সঙ্গে হুমায়ুন কবির ছক্কু চেয়ারম্যান ও তার লোকজন ঝগড়ায় লিপ্ত হন। ইতিমধ্যে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
অভিযুক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কুর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তার ফোন বন্ধ পাওয়া যায়।
জানতে চাইলে উপজেলা নির্বাচন কমিশনার লিঠু আহমেদ এই প্রতিবেদককে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
১ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
১ দিন আগে
শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১ দিন আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
২ দিন আগে