প্রতিবেদক, রাজনীতি ডটকম

বগুড়া শহরের নারুলী এলাকা থেকে নিখোঁজ একই পরিবারের নারী-শিশুসহ ৭ জনকে রাঙ্গামাটিতে উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৯ জুলাই) সকালে রাঙ্গামাটি সদর থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের উদ্ধার করে।
নিখোঁজ হওয়া পরিবারের সদস্যরা হলেন- জীবন হোসেনের স্ত্রী রুমি বেগম (৩০), তার তিন সন্তান বৃষ্টি বেগম (১৩), হাসান ও হোসেন (৬), জীবন হোসেনের শাশুড়ি ফাতেমা বিবি (৫০), শ্যালক বিক্রম আলী (১৩) ও শ্যালিকা রুনা খাতুন (১৭)।
শুক্রবার তারা নিখোঁজ হলে ফাতেমার বাবা আব্দুর রহমান শনিবার বগুড়া সদর থানায় সাধারণ ডাইরি (জিডি) করেন। এর সূত্র ধরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে সোমবার রাঙ্গামাটি জেলা সদর থেকে তাদের উদ্ধার করে। রাঙ্গামাটি পুলিশের সহায়তায় উদ্ধার করে সোমবার রাতেই তাদের বগুড়া আনা হয়। আজ মঙ্গলবার তাদেরকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
জীবন হোসেনের বাড়ি নীলফামারী জেলায়। তিনি দশ বছর ধরে পরিবার নিয়ে বগুড়া শহরের নারুলি এলাকায় বসবাস করে আসছিলেন।
নিখোঁজের বিষয়ে উদ্ধারকৃতরা পুলিশকে জানান, জীবন হোসেন একটুতেই ঝগড়া করতেন। গালাগাল করতেন। স্বামীর অত্যাচার থেকে রক্ষা পেতে কাজের উদ্দেশে রুমি সবাইকে নিয়ে বাড়ি ছাড়েন রুমি।
পিবিআই বগুড়ার পরিদর্শক জাহিদ হাসান বলেন, তারা স্বেচ্ছায় বাড়ি ছেড়েছিল। তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
১ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
১ দিন আগে
শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১ দিন আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
২ দিন আগে