রানওয়েতে শিয়ালের ছোটাছুটি, বিমান অবতরণে দেরি

ডেস্ক, রাজনীতি ডটকম

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে শিয়াল ছোটাছুটি করায় একটি উড়োজাহাজ অবতরণে ২৫ মিনিট দেরি হয়েছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট আজ সকাল ৮টা ২০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা ছিল। ওই সময় রানওয়েতে একটি শিয়াল এদিক–সেদিক ছোটাছুটি করছিল। তখন উড়োজাহাজের পাইলট বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান। এ সময় উড়োজাহাজটি বিমানবন্দরের ওপরে চক্কর দিচ্ছিল। পরে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা শিয়ালটি তাড়িয়ে দেন। নির্ধারিত সময়ের প্রায় ২৫ মিনিট পর পৌনে নয়টার দিকে উড়োজাহাজটি অবতরণ করে।

এ সম্পর্কে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বলেন, বিষয়টি বড় ধরনের কিছু না। দ্রুত নিরাপত্তাকর্মীরা ব্যবস্থা গ্রহণ করায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উড়োজাহাজ অবতরণে দেরি হওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

ওই উড়োজাহাজের যাত্রী মতিউর রহমান বলেন, ‘উড়োজাহাজটি এমনিতে ২০ মিনিট দেরিতে ছেড়েছিল। সৈয়দপুর বিমানবন্দর রানওয়েতে নামার সময় একটি শিয়াল নজরে আসে। তখন পাইলট উড়োজাহাজটি আবার ওপরে তোলেন। সৈয়দপুরের আকাশে কয়েকবার চক্কর দিয়ে অবতরণ করে। যাত্রীদের মধ্যে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে।’

এর আগে গত মঙ্গলবার সকাল সাড়ে আটটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের পর নোজ হুইলে (সামনের চাকায়) ত্রুটি দেখা দেয়। ফলে রানওয়েতে পড়ে থাকা উড়োজাহাজটি সচল করার চেষ্টা করে বিফল হয় কর্তৃপক্ষ। পরে অচল উড়োজাহাজটি পার্কিং বেতে আনা হয়। প্রায় চার ঘণ্টা পর সৈয়দপুর-ঢাকা রুটে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে