রংপুরে জামায়াতের আমির গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি

নাশকতার মামলায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানা জামায়াতের আমির আনোয়ারুল হক কাজলকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ।

বুধবার (১৫মে) সকালে নগরীর আশরতপুর এলাকার নিজ বাসা থেকে জামায়াতের কোতয়াল থানা কমিটির আমিরকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি রংপুর মডেল কলেজে শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

আনোয়ারুল হক কাজল সক্রিয়ভাবে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, আনোয়ারুল হক কাজলের বিরুদ্ধে কোতোয়ালি এবং তাজহাট থানায় একাধিক নাশকতার মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ জামায়াত নেতাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে