ডেস্ক, রাজনীতি ডটকম

গত দ্বাদশ জাতীয় সংসদ ও উপজেলা পরিষদের নির্বাচনে পঞ্চগড়ে একটি ভোটকেন্দ্রের ভেতরে ব্যালটে সিল মেরে ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করেছিলেন যুবলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম (৩৭)। শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের কাজীগছ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়৷
পুলিশ জানায়, থানার একটি টহল দল রাত আনুমানিক ২টার দিকে আশরাফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে তাকে আটক করে থানায় নেওয়া হয়। পরে বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে এক ব্যবসায়ীর দায়ের করা হামলা ও ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার আশরাফুল ইসলামের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে বলে জানা গেছে। এ ছাড়া তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের দায়িত্বে অবহেলা, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৫ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
২০ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মাদারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামিনুর ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়েছেন।
১ দিন আগে