পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয় লোকজনের হামলা ও মারধর শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। একটি উলটে যাওয়া ট্রাক্টর উদ্ধারে সহযোগিতা করতে গেলে ‘পুলিশের তাড়া খেয়েই দুর্ঘটনা ঘটেছে’— এমন গুজব ছড়িয়ে তাদের ওপর এই বর্বর হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের সংগঠন-মুর্খাজোত এলাকায় এই ঘটনা ঘটে। আহত ওই দুই পুলিশ কর্মকর্তা হলেন— তেঁতুলিয়া মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা ও এএসআই তুহিন খান। তারা বর্তমানে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে এএসআই সোহেল রানা ও এএসআই তুহিন খান সাদা পোশাকে মোটরসাইকেল নিয়ে ভজনপুর ইউনিয়নের সংগঠন-মুর্খাজোত এলাকায় যান। সেখানে মাদকবিরোধী অভিযান ও আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের জন্য মূলত বিভিন্ন গোপন তথ্য সংগ্রহ করছিলেন তারা।
একই সময়ে ওই গ্রামের সড়ক দিয়ে একটি ট্রাক্টরের ইঞ্জিন নিয়ে যাচ্ছিলেন চালকসহ বেশ কয়েকজন। পথিমধ্যে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের ইঞ্জিনটি সড়কের ওপর উলটে যায় এবং ওপরে থাকা লোকজন নিচে ছিটকে পড়েন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুর্ঘটনাটি ঘটার পরপরই মানবিক কারণে স্থানীয় লোকজনের সঙ্গে ওই দুই পুলিশ কর্মকর্তাও উলটে যাওয়া ট্রাক্টরটি উদ্ধার করতে এগিয়ে যান। কিন্তু ঠিক ওই মুহূর্তেই উপস্থিত একদল লোক হঠাৎ গুজব রটিয়ে দেয় যে পুলিশের তাড়া খেয়ে বা পুলিশের কারণেই ট্রাক্টরটি উল্টে গেছে।
এই গুজব মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা কিছু না বুঝেই ওই দুই পুলিশ কর্মকর্তার ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা থেকে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তারা উত্তেজিত জনতার হাত থেকে গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে এবং তাৎক্ষণিকভাবে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, “উলটে যাওয়া ট্রাক্টরটি উদ্ধারের সময় কিছু স্বার্থান্বেষী লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ায় যে পুলিশের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এরপরই তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। আহত দুই কর্মকর্তার শরীরে মারধরের গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।”
তিনি আরও জানান, পুলিশের ওপর হামলার এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া সচল রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৫ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
২১ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মাদারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামিনুর ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়েছেন।
১ দিন আগে