ঈদ ঘিরে আবারও পেঁয়াজ আমদানি শুরু

দিনাজপুর প্রতিনিধি

কোরবানির ঈদ ঘিরে দাম বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু করেছেন আমদানিকারকরা। এতে দাম কমে আসবে বলে জানিয়েছেন তারা।

২১ দিন বন্ধের পর মঙ্গলবার (০৪ জুন) বিকেল সাড়ে ৪টায় ভারত থেকে দুটি ট্রাকে ৩৩ মেট্রিক টন আমদানি করা হয়। এর মধ্য দিয়ে আবারও শুরু হয়েছে আমদানি। বন্দরের সততা বাণিজ্যালয় এগুলো আমদানি করেছে।

সততা বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী বাবলুর রহমান বলেন, ‘গত ৪ মে ভারত সরকার পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এরপর হিলি বন্দরের ব্যবসায়ীরা এলসি খোলাসহ সব কার্যক্রম সম্পন্ন করেন। গত ১৪ মে বগুড়ার আরএসবি এন্টারপ্রাইজ ৩০ টন আমদানি করেছিল। কিন্তু ভারত সরকার প্রতি টন পেঁয়াজে ন্যূনতম রফতানি মূল্য নির্ধারণ করেছে ৫৫০ মার্কিন ডলার। ডলারের বিনিময় মূল্য ১১০-১১৮ টাকা হিসাবে আমদানি মূল্য পড়ছে প্রতি কেজি ৬০-৬৫ টাকা। সব মিলিয়ে দাম পড়ছে ৭০ টাকার মতো। কিন্তু দেশি পেঁয়াজ ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছিল। এ অবস্থায় সেই পেঁয়াজ লোকসান দিয়ে ৫৫ টাকায় বিক্রি করেন আমদানিকারক। ফলে লোকসানের আশঙ্কায় আমদানি বন্ধ করে দেন ব্যবসায়ীরা।’

এখন আবারও সরবরাহ কমের অজুহাতে বাজারে দাম বেড়ে গেছে জানিয়ে বাবলুর রহমান বলেন, ‘ইতোমধ্যে ৮০-৮৫ টাকায় বিক্রি হচ্ছে। তাই সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে আবারও আমদানি শুরু করেছি আমরা। কয়েকদিন পরই ঈদুল আজহা। এ সময়ে পেঁয়াজের বেশি চাহিদা থাকে। আমদানি শুরু হওয়ায় দাম কমে আসবে। তবে ভারত সরকার যদি রফতানি শুল্ক প্রত্যাহার করে নেয় তাহলে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি যেমন বাড়বে তেমনি দাম আরও কমে আসবে।’

২১ দিন পর বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে জানিয়ে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘আজ ৩৩ মেট্রিক টন আমদানি হয়েছে। কাঁচা পণ্য হওয়ায় কাস্টমসের সব প্রক্রিয়া শেষে দ্রুত খালাসের ব্যবস্থা করেছে বন্দর কর্তৃপক্ষ।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে