পাটগ্রাম সীমান্তে ৩ নারীকে পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে তিন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক প্রতিরোধ করায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার (১১ জুলাই) ভোরে পাটগ্রাম উপজেলার ধবলসূতি বিওপির আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮৩৩/৯-এস এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজিবি তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম।
বিজিবি জানায়, ভারতের ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের খরখড়িয়া ক্যাম্পের সদস্যরা ভারতীয় কাঁটাতারের বেড়ার একটি গেট দিয়ে ওই তিন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিলেন। বিষয়টি জানতে পেরে সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা দ্রুত সেখানে পৌঁছে প্রতিরোধ গড়ে তোলেন।
বিজিবির বাধার কারণে ওই তিন নারী বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। সর্বশেষ তথ্য অনুযায়ী, তারা সীমান্ত পিলার থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।
লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, বিএসএফের সংশ্লিষ্ট ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের দ্রুত ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি বিজিবির টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে।











-635c44-256x144.webp)






-93b7bc-256x144.webp)