লালমনিরহাটে ইজিবাইকে ট্রাকের ধাক্কা: নিহত বেড়ে ৪, আহত ১২

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের তিন যাত্রীসহ নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— মো. নুর আমিন (৩০), মো. আফতু মিয়া (৩৫), মো. মোস্তাকিন (৩৮) ও মো. আনোয়ার হোসেন (২০)। আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মো. বাদশা মিয়া (৫৫), মো. দিপু মিয়া (৩০), মো. মিশন মিয়া (২০), মো. সাইফুল মিয়া (৩২), মো. আইনুল হক (৩৫) ও মো. জাফর উদ্দিনকে (৬৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বুড়িমারী স্থলবন্দর থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। এতে থাকা যাত্রীরা স্থানীয় মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। অটোরিকশাটি ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
সংঘর্ষের পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকান ও বাড়িতে ঢুকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনায় আহত হন আরও অন্তত ১২ জন। পরে আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি সড়কের পাশের দোকানে উঠে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করেন।
হতাহত ব্যক্তিরা সবাই স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং ছয়জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় দুর্ঘটনাকবলিত ট্রাকটির উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


-1dad22.jpg)











-9d4e46-256x144.webp)
-0cf3d9-256x144.webp)


