ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকের ৩ যাত্রীর

লালমনিরহাট প্রতিনিধি
সোমবার সকালে লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত
সোমবার সকালে লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় এক ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লালমনিরহাট থেকে বুড়িমারীর দিকে যাচ্ছিল একটি ট্রাক। বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি বাজার এলাকায় একই দিকে যাওয়া ইজিবাইককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় ট্রাকটি। এ সময় ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকানে গিয়ে ধাক্কা খায়। ট্রাকটি বাজারের আরও কয়েকটি দোকানের ওপর উঠে যায়। দুর্ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী প্রাণ হারান।

পুলিশ জানিয়েছে, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার কাজ শুরু হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement