প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোটা সংস্কার আন্দোলনের রংপুরের সমন্বয়ক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ গত ১৬ জুলাই নিহত হন। নিরস্ত্র আবু সাইদকে লক্ষ্য করে পুলিশের গুলি ছোড়ার ভিডিও প্রকাশিত হয় বেশ কয়েকটি গণমাধ্যমে। এর কিছুক্ষণ পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তবে পুলিশের প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি!
গত বৃহস্পতিবার তাজহাট থানা পুলিশের এসআই বিভূতি ভূষণ বাদী হয়ে মামলাটি করেন।
মামলার মূল অংশে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকারীদের আড়ালে জামায়াত, বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক ও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সংঘর্ষ হয়। ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে সংঘর্ষে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র আবু সাঈদ সড়কের ওপর পড়ে যান।
পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, আঘাতের ফলে তার মৃত্যু হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে উল্লেখ করা হয়। এই মামলায় আসামি হিসেবে কারো নাম নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।
মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই জিল্লুর রহমান বলেন, মামলার তদন্ত শুরু করেছি। মামলাটির তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে তাই কোনো কিছু পরিপূর্ণ না জেনে কোনো মন্তব্য করা ঠিক হবে না। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
১ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
১ দিন আগে
শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১ দিন আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
২ দিন আগে