রংপুরে শিক্ষার্থী, বিএনপি ও জামায়াতের ৬০ জনের মুক্তি

রংপুর প্রতিনিধি

রংপুরে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা ২২ মামলায় গ্রেফতারদের মধ্যে ৬০ জনকে জামিন দিয়েছেন আদালত। এসব মামলায় প্রায় ৩০০ জনকে মুক্তি দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে নির্বাহী আদেশে ৬০ জনের মুক্তির আদেশ হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে ৫টা পর্যন্ত রংপুর কারাগার থেকে ৪০ জন মুক্ত হয়েছেন বলে জানান রংপুর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া হোসেন।

তিনি জানান, এর মধ্যে সঙ্গীতশিল্পী হৃদয় জে জে, রংপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজুসহ শিক্ষার্থী, বিএনপি জামায়াত ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, আইনজীবী ও সাধারণ মানুষ। এসময় কারাগারের সামনে ভিড় জমান শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং বিএনপি ও জামায়াত ও তাদের অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও স্বজনরা।

রংপুর আদালতের জিআরও হাফিজ উদ্দিন জানান, মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত বিশেষ আদেশে ৬০ জনের মুক্তির আদেশ দেন বিচারক। এদের সবার বিরুদ্ধে তিন থেকে চারটি করে মামলা দেয় পুলিশ। গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ২২টি মামলায় রংপুর জেলা ও মহানগরীতে তিন শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে