রাজিবপুরে বাইক-ট্রাক্টরের সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রাজিবপুর মহাসড়কে মোটরসাইকেল ও ইটের খোয়াভর্তি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আলী হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯ টার দিকে রাজিবপুর উপজেলার স্লইজগেট নামকস্থানে ফরিদা মার্কেট এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন রৌমারী উপজেলার সদর ইউনিয়নের রৌমারী গ্রামে বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের জামাই বাদী হয়ে রাজিবপুর থানায় ট্রাক্টরচালক সবুজ মিয়াকে আসামি করে একটি মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলী হোসেন (ওরফে আলী দর্জি) মোটরসাইকেল যোগে রাজিবপুরে তার মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা খোয়াভর্তি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলেই আলী হোসেন মারা যান।

রাজিবপুর থানা মামলার তদন্ত কর্মকর্তা তৌহিদ আনোয়ার চৌধুরী বলেন, ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং আসামিকে আটকের চেষ্টা চলছে। তবে আবেদনের প্রেক্ষিতে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে