সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার অদূরে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে পাঁচটি তাজা হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এ সময় একজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি তথ্য দিয়েছেন, পাশের একটি এলাকায় আরও হাতবোমা থাকতে পারে। ওই তথ্যের ভিত্তিতে চারতলা একটি ভবন ঘিরে রেখেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও স্থানীয় থানার পুলিশ সদস্যরা।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে হেমায়েতপুরের শ্যামপুর থেকে হাতবোমাগুলো উদ্ধার করা হয়। তবে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাতবোমাগুলো উদ্ধার করা হয়েছে। শ্যামপুর সরকারি প্রাইমারি স্কুলের পেছনের একটি ভবনে আরও হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম আছে বলে ধারণা করা হচ্ছে। ভবনটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে।
ওসি সাইফুল জানান, ঢাকায় খবর পাঠালে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। তারা হাতবোমাগুলো নিষ্ক্রিয় করতে কাজ করছে। পাশাপাশি সিটিটিসি সদস্যরাও ঘটনাস্থলে এসেছেন। ওই ভবনে অভিযান চালানো হচ্ছে।
ভবনটি বোমা তৈরির কাজে ব্যবহার করা হয় এবং সেখানে সন্ত্রাসীরা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ভবনটির আশপাশ থেকে জনসাধারণকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এর আগে গত ৬ জুলাই রাতে সাভারেই থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এনসিপির ‘জুলাই পদযাত্রা’-পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই হামলায় দুই সংবাদকর্মীসহ অন্তত ছয়জন আহত হন। ঘটনার সময় মঞ্চে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সোমবার (১০ আগস্ট) ভোরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড়চর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ দিন আগে
সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২ দিন আগে
পুলিশ জানায়, রডবোঝাই ট্রাকটির একটি চাকা ফুটো হয়ে গেলে চালক ও হেলপার ট্রাকটি সড়কের ওপর রেখে ঘুমিয়ে পড়েন। এ সময় পেছন থেকে একটি প্রাইভেটকার ট্রাকটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সহকারী জজ ছামিউল হক নিহত হন। এতে প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হন।
২ দিন আগে
এদিকে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে হেফাজতে ইসলামও ৯ দফা দাবি তুলে ধরেছে। মহান আল্লাহ, রাসুল (সা.), পবিত্র কোরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান আইন পাসের পাশাপাশি কোরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন পাস না করা এবং মওলাদা সা’দ কান্ধলভির অনুসারীদের টঙ্গির ময়দানে ইজতেমা আয়োজন না ক
২ দিন আগে