বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ৩৬

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের শূড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- মুকাদ্দেস মোল্ল্যা, মো. জুলহাসের মেয়ে রেশমা খাতুন এবং মোকাদ্দেস হোসেনের মেয়ে হাসিনা বেগম। রেশমা ও হাসিনা বউ-শাশুড়ি। আর রেশমা মুকাদ্দেসের বড় ভাইয়ের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বৃষ্টির মধ্যে নিজ বাড়ির পেছনে অবস্থিত পেঁপে গাছ পড়ে যায়। মুকাদ্দেস মোল্ল্যা সেই গাছ তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে খুঁজতে থাকে।

আজ সকালে হাসিনা বেগম ও তার ছেলের বউ রেশমা খাতুন মুকাদ্দেসকে পড়ে থাকতে দেখে উদ্ধার করতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি জানাজানি হলে স্বজন ও এলাকাবাসী তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

সদর থানার ওসি শাহীন উদ্দীন জানান, এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১১ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১২ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৩ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৪ ঘণ্টা আগে